ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কর্ণফুলী ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (কেইপিজেড) একটি কারখানায় আগুন লেগেছে। তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার বেলা আড়াইটার দিকে কেইপিজেডের জান্ট এক্সেসরিজে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।


চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়,  আজ ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে আগ্রাবাদ, ইপিজেড ও বন্দর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়ে। পরে আরও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑